1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে স্যালভো কেমিক্যাল

  • আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪, ৪.২৬ পিএম
  • ২০৫ Time View

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে ১১১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, স্যালভো কেমিক্যালের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা পেপার প্রসেসিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৯৪ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বিডি মনোস্পুল পেপার।

তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো- সোনালী আঁশ, বিএসআরএম স্টিল, ওয়ালটন, রেনাটা, সোনালী পেপার, ওয়াটা কেমিক্যাল এবং আফতাব অটোমোবাইলস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com