1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবর; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার চুয়াডাঙ্গায় বিএডিসির বীজ ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত এবি ব্যাংকের নতুন প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন উপায়-এর বিভিন্ন ক্যাম্পেইনের বিজয়ীরা পেলেন নগদ পুরস্কার মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ দুর্যোগ ও ত্রাণমন্ত্রীর কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-৩৫৩ সিলেট জুড়ে বেড়েছে দারিদ্র্যের হার, পিছিয়ে পড়েছে শিক্ষাক্ষেত্রে ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি চলন্ত গাড়ি থেকে লাফ দিয়েও বাঁচলেন না নূর আলম, মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নিহত

৪৫২ কোটি টাকার লেনদেন ডিএসইতে

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ৪.২৬ পিএম
  • ২২৪ Time View

ঈদের ছুটি শেষে দ্বিতীয় দিনে পুঁজিবাজারের গতিশীলতা বেশ বেড়েছে। এদিন বাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে প্রতিটি মূল্যসূচক। লেনদেন বেড়ে আগের দিনের দ্বিগুণ হয়েছে। সব মিলিয়ে বাজারে আস্থা ফিরে পাওয়ার একটা আভাস দেখা দিয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ জুন) সূচকের উর্ধমুখী ধারায় লেনদেন শুরু হয় বাজারে। মোটামুটি ওই ধারাতেই চলে দিনের পুরো লেনদেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচক আগের চেয়ে উর্ধগামী হয়।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮২ দশমিক ৭৪ পয়েন্ট (১.৬০ শতাংশ) বেড়ে ৫ হাজার ২৪৪ দশমিক ১২ পয়েন্ট দাঁড়ায়। ডিএসইতে শরিয়াহ সূচক ডিএসইএস ২৪ দশমিক ৭৪ পয়েন্ট (২.২০ শতাংশ) বৃদ্ধি পায়।  নির্বাচিত ৩০ কোম্পানির সূচক ডিএসই৩০ বৃদ্ধি পায় ৩১ দশমিক ৩৪ পয়েন্ট (১.৬৯ শতাংশ)।

ডিএসইতে এদিন ৩৯৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ২৮৮টি কোম্পানির শেয়ারের দাম বাড়ে, যা লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর প্রায় ৭৩ শতাংশ। এই বাজারে ৫৫টি কোম্পানির শেয়ারের দাম কমে এবং ৫০ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে।

এদিন ডিএসইতে ৪৫২ কোটি ৯৪ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ২৪৬ কোটি ৪৪ লাখ টাকা।

বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনেও ছিল একই ধারা। এদিন বাজারটিতে ১৯৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১২২টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৮টির দাম। বাজারটিতে ২৯ কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com