ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৯ জুন) ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১১ কোটি ৬১ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের আজ ৮ কোটি ৯২ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৭ কোটি ৭৬ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফরচুন সুজ।
তালিকায় থাকা কোম্পানিগুলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভেলো আইসক্রিম, বিকন ফার্মা, ফারইস্ট নিটিং, ইউনিক হোটেল, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।