1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Title :
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ দুর্যোগ ও ত্রাণমন্ত্রীর কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-৩৫৩ সিলেট জুড়ে বেড়েছে দারিদ্র্যের হার, পিছিয়ে পড়েছে শিক্ষাক্ষেত্রে ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি চলন্ত গাড়ি থেকে লাফ দিয়েও বাঁচলেন না নূর আলম, মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নিহত বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার ভাসানী বিশ্ববিদ্যালয়ে কারিগরি সেমিনার অনুষ্ঠিত এবি ব্যাংকের নতুন প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাভানা ফার্মা দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপি নেতা মারুফের মতবিনিময়

ডিএসইর অফিস সময়ে পরিবর্তন

  • আপডেট : বুধবার, ১৯ জুন, ২০২৪, ১.২৬ পিএম
  • ৮০৫ Time View

সরকারি অফিসের সময় পুনঃনির্ধরণের সাথে মিল রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অফিসের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। আজ বুধবার (১৯ জুন) থেকে নতুন সময়সূচিতে অফিস চলছে এই স্টক এক্সচেঞ্জে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি মাসের প্রথম সপ্তাহে সরকারি অফিসের কাজের সময় ১ ঘণ্টা বাড়িয়ে আগের স্বাভাবিক সূচিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আলোকে গত ৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকার ১৯ জুন (পবিত্র ঈদুল আজহার পরবর্তী প্রথম কর্মদিবস) থেকে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করেছে।

প্রজ্ঞাপন অনুসারে, রোববার থেকে বৃহস্পতিবার অফিস সময় হলো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এছাড়া বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে যোহরের নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি। আগের মতোই শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।

এর আগে ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করা হয়। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সে সময় এমন সিদ্ধান্ত নেয় সরকার।

সরকারের নতুন নির্দেশনার সাথে মিল রেখে ডিএসই তার অফিস সময়ে পরিবর্তন এনেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com