1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Title :
শরী‘আহ পরিপালনে অঙ্গীকার আরও দৃঢ়: স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কমপ্লায়েন্স ওয়ার্কশপ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবীতে নন এমপিও শিক্ষক সম্মেলন ডিজিটাল সঞ্চয় ও আর্থিক উদ্ভাবনে ওপাস টেকনোলজির সঙ্গে উপায়ের চুক্তি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জেএমআই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জ্যেষ্ঠ সাংবাদিক রুমন, শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

১২ দিনে রেমিট্যান্স এলো ১৪৬ কোটি ডলার

  • আপডেট : রবিবার, ১৬ জুন, ২০২৪, ৪.২৪ পিএম
  • ১১৯১ Time View

ঈদুল আজহার আগে চলতি জুনের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৪৬ কোটি ডলার। প্রতি ডলার ১১৭ টাকা হিসাবে বাংলাদেশের স্থানীয় মুদ্রায় প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ দাঁড়ায় ১৭ হাজার ৮২ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৪৭০ কোটি ডলার ঋণ প্রাপ্তির শর্ত হিসেবে গত মাসে (মে) বিনিময় হার নির্ধারণে ‘ক্রলিং পেগ’ নীতি চালু করে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে প্রতি ডলারের বিনিময় হার ১১০ থেকে বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করা হয়। বাজারের সঙ্গে ডলারের দর সমন্বয়ের প্রভাবে গত মাসে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। মে মাসে প্রবাসীরা ২২৫ কোটি ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, টাকার হিসাবে যার পরিমাণ ২৬ হাজার ৩২৫ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) প্রবাসীরা ২ হাজার ১৩৭ কোটি বা ২১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। ২০২২-২৩ অর্থবছরের প্রথম ১১ মাসে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৯ দশমিক ৪১ বিলিয়ন ডলার। সে হিসাবে মে মাস পর্যন্ত চলতি অর্থবছরে রেমিট্যান্সের প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ১০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান, ঈদ উপলক্ষে দেশে সবসময়ই রেমিট্যান্স প্রবাহ বাড়ে। আগামীকাল দেশে ঈদুল আজহা উদযাপন হবে। এজন্য জুনের প্রথম দুই সপ্তাহে রেমিট্যান্স প্রবাহ বেশ ভালো ছিল। এর প্রভাবে দেশে রিজার্ভের পরিমাণ কিছুটা বেড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com