সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মা–বোনদের এনআইডি ও বিকাশ নম্বর চাওয়ার বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান কুমিল্লা মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী গাজীপুরে ছাত্রদল নেতার বাপের সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধে মহিলা কে হত্যা শাসক নয় সেবক হতে চাই; ত্রিশালের স্বতন্ত্রপ্রার্থী মুহাম্মদ আনোয়ার সাদাত ময়মনসিংহে সেনা প্রধান পরিদর্শন মতবিনিময় সভা ও ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭২তম সভা অনুষ্ঠিত দিনাজপুর- ৬ আসনে বিএনপি প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন মানবসভ্যতা এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে রূপগঞ্জে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে ছাত্রদলের গণসংযোগ 

রাজধানীতে ১৭ হাজার অবৈধ সিম জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৫৫ Time View

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) রাজধানীতে অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি কাজে ব্যবহৃত ১৭ হাজার ৩৫৪টি সিম এবং বিভিন্ন রকমের ভিওআইপি সরঞ্জামাদি জব্দ করেছে। এ সময় ২ জনকে আটক করা হয়েছে।

রাজধানীর নয়াপল্টন ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসময় অবৈধ ভিওআইপি কাজে ব্যবহৃত ১৭ হাজার ৩৫৪টি সিম এবং বিভিন্ন রকমের ভিওআইপি সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। একইসঙ্গে এসবের সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১০ জুন) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সহযোগিতায় বিটিআরসির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টর টিম এ অভিযান চালায়।

বিটিআরসি সূত্রে জানা গেছে, নয়াপল্টন ও খিলগাঁও এলাকায় অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসা চলছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালনো হয়। এ সময় ৫৬টি অবৈধ ও অনুমোদনবিহীন সিমবক্স, ১৯টি রাউটার, ২২টি মডেম, ১৮টি পেনড্রাইভ, ২৩টি জিএসএমএ এন্টেনা, বিভিন্ন অপারেটরের ১৭ হাজার ৩৫৪টি সিম এবং বিভিন্ন ভিওআইপি সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযানে ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর বিধান অনুযায়ী মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিটিআরসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS