1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ

বিদায়ী সপ্তাহে ১৭৪ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

  • আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪, ৫.৩৪ পিএম
  • ১৯২ Time View

বিদায়ী সপ্তাহে (০২ জুন থেকে ০৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির। সপ্তাহজুড়ে এই ১০ কোম্পানির মোট ১৭৪ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, বিচ হ্যাচারি, ওয়ালটন হাইটেক, বিএটিবিসি, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইস্ক্রিম এবং বিএসআরএম লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ব্লকে কোম্পানিটির ৬৬ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৮৪ টাকা ৩০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ স্কয়ার ফার্মার ৪৩ কোটি ৯১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২০৩ টাকা ৪০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ বিচ হ্যাচারির ১৬ কোটি ৪৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৭৫ টাকা ৩০ পয়সা।

আলোচ্য সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- ওয়ালটন হাইটেকের ১০ কোটি ২ লাখ ৯০ হাজার টাকা, বিএটিবিসির ৭ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৭ কোটি ৬০ লাখ ৯০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ৭৮ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫ কোটি ৬৬ লাখ টাকা, লাভেলো আইস্ক্রিমের ৫ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকা এবং বিএসআরএম লিমিটেডের ৫ কোটি ২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com