1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

নিম্ন আয়ের মানুষের জন্য তৈরি হবে চার হাজার ফ্ল্যাট

  • আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪, ১১.২৫ এএম
  • ১৮৯ Time View

আগামী ২০২৪-২৫ অর্থবছরে নিম্ন আয়ের মানুষের জন্য চার হাজার ৩২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব ফ্ল্যাট নির্মাণের পর স্বল্প আয়ের মানুষের কাছে ভাড়া দেওয়া হবে।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ প্রস্তাবনার কথা জানান।

অনুমোদন পেলে টঙ্গী, গাজীপুর, ঢাকার শ্যামপুর ও কদমতলী, নারায়ণগঞ্জের চনপাড়া ও খুলনার হরিণঘাটা এলাকায় এসব ফ্ল্যাট নির্মাণ করা হবে বলে জানান অর্থমন্ত্রী।

চলতি ২০২৩-২৪ অর্থবছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪ হাজার ৮৫৬টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের কাজ চলছে। তাছাড়া গত ১৫ বছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অন্তত সাড়ে ৭ হাজার আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।

জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সব জেলায় সমন্বিত অফিস ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। ১৯৯৭ সাল থেকে আশ্রয়ণ ও গুচ্ছগ্রামের মতো প্রকল্পের আওতায় ৫ লাখ ৭৮ হাজার ৩১২ ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com