সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে স্মার্টফোন ফাইন্যান্সিং নতুন যুগের সূচনা: কেন্দ্রীয় ব্যাংকের প্রথম অনুমোদন পেল পামপে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণের অপকৌশল মেনে নেয়া হবে না-সাতক্ষীরায় মানববন্ধনে বক্তারা সাতক্ষীরায় আগামী নির্বাচনে ধানের শীষ জয়ী হলে গণতন্ত্র জয় লাভ করবে – কুলিয়ায় জনসভায় আব্দুর রউপ গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ৩ মাস মেয়াদি প্রশিক্ষন কোর্সের উদ্বোধন মা–বোনদের এনআইডি ও বিকাশ নম্বর চাওয়ার বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান কুমিল্লা মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী গাজীপুরে ছাত্রদল নেতার বাপের সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধে মহিলা কে হত্যা শাসক নয় সেবক হতে চাই; ত্রিশালের স্বতন্ত্রপ্রার্থী মুহাম্মদ আনোয়ার সাদাত ময়মনসিংহে সেনা প্রধান পরিদর্শন মতবিনিময় সভা ও ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দিতে আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১১০ Time View

ফিলিস্তিন রাষ্ট্রকে অবিলম্বে জাতিসংঘে পূর্ণ সদস্যপদ প্রদান করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানায়।

এতে আরও বলা হয়, আমরা সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় একটি উদ্যোগে একমত, যা একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা স্ট্রিপের সমস্ত অংশে পর্যাপ্ত সাহায্য সরবরাহের নিশ্চয়তা দেয়। যার লক্ষ্য, স্ট্রিপের মানুষের দুর্ভোগ লাঘব। আমরা এ ব্যাপারে আরব দেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতামূলক প্রচেষ্টারও প্রশংসা করি।

একটি যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি দখলদার বাহিনীর অবিলম্বে এবং সম্পূর্ণ প্রত্যাহার অপরিহার্য। বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র কার্যকর পথ।

বিবৃতিতে আরও বলা হয়, একটি শান্তিপূর্ণ অর্জনের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা, সংঘাতের সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধের অবসানের জন্য সমর্থন ও কাজ করার এবং গাজা পুনর্গঠনের প্রচেষ্টাকে সমর্থন করার আহ্বান জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS