1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় মূলহোতা বিদেশি পিস্তলসহ অপু গ্রেপ্তার ভৈরব ও কুলিয়ারচর থানার সমন্বয়ে টাস্কফোর্সের যৌথ অভিযানে আটক ২ এবি ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে পাগলের কান্ড; অল্পের জন্য রক্ষা পেল দোকানপাট আর ৩৩ কেভি সঞ্চালন লাইন সিলেটে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে আর বাধা নেই: শিক্ষামন্ত্রী আজ ডিএসইতে ১ হাজার ৪৩৯ কোটি টাকা লেনদেন আবারও দেশের বাজারে বাড়ল সোনার দাম মোহাম্মদ শাহিন উদ্দিন রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সভাপতি নির্বাচিত ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

২৪-২৫ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ৫ লাখ ৪৫ হাজার ৪০০ কোটি টাকা

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১০.৪৩ এএম
  • ১৮৪ Time View

আজ উপস্থাপন হতে যাওয়া ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৪০০ কোটি টাকা। যা চলতি ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ৮ শতাংশ বেশি। চলতি বছরে রাজস্ব আদায়ের লক্ষ্য রয়েছে ৫ লাখ ৩ হাজার ৯০০ কোটি টাকা। সরকারের অর্থ বিভাগ সূত্রে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এটি দেশের ৫৪তম বাজেট এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২১তম। আর বর্তমান আওয়ামী লীগ সরকারের টানা ১৬তম বাজেট।

মোট রাজস্বের মধ্যে এনবিআরকে লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। এনবিআরবহির্ভূত করের লক্ষ্য ধরা হচ্ছে ১৫ হাজার কোটি টাকা। আর কর ছাড়া প্রাপ্তির লক্ষ্য ধরা হচ্ছে ৪৬ হাজার কোটি টাকা।

অর্থনীতি নানামুখি চাপে রয়েছে। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের নানা সংকট বিদ্যমান। এর প্রভাব পড়ছে রাজস্ব আদায়েও। রয়েছে উচ্চ মূল্যস্ফীতি।  মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রধান লক্ষ্য। এ জন্য আগামী বছরের বাজেট ৮ লাখ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে।

আগামী অর্থবছরে বাজেটের আকার চূড়ান্ত করা হচ্ছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এটি চলতি (২০২৩-২৪)  অর্থবছরের বাজেটের তুলনায় ৪ দশমিক ৬০ শতাংশ বেশি। টাকার অঙ্কে বাড়ছে ৩৫ হাজার ১১৫ কোটি টাকা। আর চলতি অর্থবছরে বাজেটের আকার রয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

অবশ্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার হয়েছে ৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা। সংশোধিত বাজেটে কমেছে ৪৭ হাজার ৩৬৭ কোটি টাকা। যা মোট বাজেটের ৬ দশমিক ২৩ শতাংশ।

আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। যা জিডিপির ৪ দশমিক ৬ শতাংশ। এ ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে ১ লাখ ৫৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্যাংক খাত থেকে নেওয়া হবে এক লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। এর বাইরে সঞ্চয়পত্র থেকে বিক্রি করা ১৫ হাজার ৪০০ কোটি টাকার। অবশিষ্ট অর্থ নেওয়া হবে অন্যান্য উৎস থেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com