1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Title :
প্রধানমন্ত্রীর ঈদ উপহার বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারলেই খুশি হতাম: মাসুদ পারভেজ রাসেল এমপি-১ মাধবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর হবিগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবক আটক কুমিল্লা হোমনায় ২০ কেজি গাঁজাসহ আটক -১ কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! কুমিল্লা দেবিদ্বারে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানে মাইলস্টোন গ্রুপের ঈদ উপহার বিতরণ করেন – অলিউল্লাহ তুহিন  সিলেটের গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ ডাক বাংলা পুকুর ভরাটের অভিযোগ, হাইকোর্টের আদেশ অমান্য ভৈরবে খালেদা বেগম শ্রেষ্ঠ শিক্ষিকা, ছেলে আদরের সাফল্য আলোচনায় মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধ না করলে ভারত ও ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে: ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার

বিএনপির অন্তরে এখনো পাকিস্তান রয়ে গেছে: ওবায়দুল কাদের

  • আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ৩.২৯ পিএম
  • ১৭৪ Time View
Obaidul-Kader

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাকর্মীরা এখন তাদের শীর্ষ নেতাদের ব্যর্থ নেতৃত্ব থেকে মুক্তি চায়। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি পাকিস্তানে ঘটে যাওয়া বিষয়গুলো না বুঝলে, ধারণ না করলে নাকি বিএনপি নেতাদের মুক্তি হবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য থেকেই স্পষ্ট বোঝা যায় যে এখনো তারা পাকিস্তানি ভাবধারার রাজনীতি থেকে বের হতে পারেননি। বিএনপি নেতাদের অন্তরে এখনো পাকিস্তান রয়ে গেছে।

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার এখন মিমাংসিত একটি বিষয়। কাজেই নতুন করে এ বিষয়ে কোনো দুঃস্বপ্ন দেখে লাভ নেই।

তিনি আরও বলেন, নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com