সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে স্মার্টফোন ফাইন্যান্সিং নতুন যুগের সূচনা: কেন্দ্রীয় ব্যাংকের প্রথম অনুমোদন পেল পামপে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণের অপকৌশল মেনে নেয়া হবে না-সাতক্ষীরায় মানববন্ধনে বক্তারা সাতক্ষীরায় আগামী নির্বাচনে ধানের শীষ জয়ী হলে গণতন্ত্র জয় লাভ করবে – কুলিয়ায় জনসভায় আব্দুর রউপ গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ৩ মাস মেয়াদি প্রশিক্ষন কোর্সের উদ্বোধন মা–বোনদের এনআইডি ও বিকাশ নম্বর চাওয়ার বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান কুমিল্লা মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী গাজীপুরে ছাত্রদল নেতার বাপের সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধে মহিলা কে হত্যা শাসক নয় সেবক হতে চাই; ত্রিশালের স্বতন্ত্রপ্রার্থী মুহাম্মদ আনোয়ার সাদাত ময়মনসিংহে সেনা প্রধান পরিদর্শন মতবিনিময় সভা ও ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১১৯ Time View

‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৪’ এবং ‘পরিবেশ মেলা-২০২৪’এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করেন তিনি।

রাজধানীর শেরেবাংলা নগরে ৫-১১ জুন অনুষ্ঠিত হবে পরিবেশ মেলা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা-২০২৪ অনুষ্ঠিত হবে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বঙ্গবন্ধু পুরস্কার-২০২৩ ও -২০২৪, জাতীয় পরিবেশ পুরস্কার-২০২৩ এবং বৃক্ষরোপণের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২২ ও ২০২৩ বিজয়ীদের হাতে হস্তান্তর করেন। এছাড়াও সামাজিক বনায়ন কর্মসূচির সুবিধাভোগীদের মধ্যে চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার ও সচিব ড. ফারহিনা আহমেদ প্রমুখ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের ওপর একটি ভিডিও প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

ঢাকাসহ বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং ঢাকা শহরের ১শ’টি শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ব পরিবেশ দিবস পালন করছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক, প্রবন্ধ ও শ্লোগান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS