পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল বুধবার (৬ জুন) রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো- জনতা ইন্স্যুরেন্স, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক পিএলসি।
সূত্র মতে, এর আগে মঙ্গলবার (৪ জুন) কোম্পানিগুলো শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।
আর রেকর্ড ডেটের পর কোম্পানিগুলোর লেনদেন পুনরায় চালু হবে।