1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Title :
প্রধানমন্ত্রীর ঈদ উপহার বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারলেই খুশি হতাম: মাসুদ পারভেজ রাসেল এমপি-১ মাধবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর হবিগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবক আটক কুমিল্লা হোমনায় ২০ কেজি গাঁজাসহ আটক -১ কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! কুমিল্লা দেবিদ্বারে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানে মাইলস্টোন গ্রুপের ঈদ উপহার বিতরণ করেন – অলিউল্লাহ তুহিন  সিলেটের গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ ডাক বাংলা পুকুর ভরাটের অভিযোগ, হাইকোর্টের আদেশ অমান্য ভৈরবে খালেদা বেগম শ্রেষ্ঠ শিক্ষিকা, ছেলে আদরের সাফল্য আলোচনায় মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধ না করলে ভারত ও ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে: ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার

রাজধানীতে বৈসাবি উৎসব মঙ্গলবার

  • আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ২.৪৬ পিএম
  • ১২৪ Time View

করোনার কারণে গত দুই বছর রাজধানীতে বৈসাবি উৎসব করা যায়নি। তবে এবার পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এই উৎসব উদযাপন করতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (১১ এপ্রিল) মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বৈসাবি উপলক্ষে মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হবে। এরপর রমনা পার্কের জলে ফুল ভাসানোর মাধ্যমে শেষ হবে এটি। বৈসাবির এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম।

যুগ যুগ ধরে আনন্দ উৎসবের মাধ্যমে ঐতিহ্যবাহী প্রধান এ উৎসব উদযাপন করে আসছে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠী। উৎসবটিকে ত্রিপুরা জনগোষ্ঠীর ‘বৈসুক’ মারমা সম্প্রদায়ের ‘সাংগ্রাই’ এবং চাকমাদের ‘বিজু’ আদ্যক্ষর মিলিয়ে সংক্ষেপে ‘বৈসাবি’ বলা হয়।

এবারের বৈসাবি উপলক্ষে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি, সেই সঙ্গে ঢাকায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠী মানুষ উৎসব যোগ দেবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com