1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ

স্ট্যান্ডার্ড ব্যাংকের বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি

  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪, ৪.১৭ পিএম
  • ২০০ Time View

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভায় শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত আড়াই শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো। এর মধ্যে আড়াই শতাংশ নগদ এবং আড়াই শতাংশ বোনাস লভ্যাংশ। এবার কোম্পানিটির বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে বিএসইসি।

প্রসঙ্গত, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস লভ্যাংশ ইস্যু করা যায় না। আর বোনাস লভ্যাংশ অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।

জানা যায়, ২০২৩ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে এক টাকা ২৭ পয়সা। আগের ২০২২ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা ছিল এক টাকা তিন পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ২৪ পয়সা।

আলোচিত সমাপ্ত হিসাব বছরে সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে তিন টাকা ৭৩ পয়সা। আগের বছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ দুই টাকা ২৮ পয়সা।

গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৯৩ পয়সা। আগের বছরে শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ১৬ টাকা ২৬ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com