1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

পাবলিক ইস্যু রুলস ২০১৫ সংশোধনী চূড়ান্ত হবে শিগগিরই

  • আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪, ১১.১১ এএম
  • ২৩৯ Time View

‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস ২০১৫’ শিগগিরই সংশোধনী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিএসইসি।

এ বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার প্রতিষ্ঠান ও তাদের প্রতিনিধিদের নিয়ে গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএসইসি জানায়, স্টেকহোল্ডার প্রতিষ্ঠান ও তাদের প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের মতামতের পরিপ্রেক্ষিতে শিগগিরই ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস ২০১৫’-এর সংশোধনী চূড়ান্ত করা হবে। এতে সভাপতিত্ব করেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

সভায় বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ‘‌যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে তালিকাভুক্ত লাখ লাখ কোম্পানি রয়েছে। কিন্তু পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা খুব কম। আমরা কীভাবে দেশের ভালো ও সম্ভাবনাময় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে উৎসাহিত করতে পারি, তা নিয়ে কাজ করছি। আগামীতেও করব।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com