1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Title :
ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ডিরেগুলেশনে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ: এনবিআর চেয়ারম্যান সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান সূচকের উত্থানে চলছে লেনদেন ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা ট্রাম্পের, খুলছে হরমুজ প্রণালি

সুন্দরবনে মৃত প্রাণীর সংখ্যা বেড়ে ১১৯

  • আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪, ১০.৫০ পিএম
  • ১৪৬ Time View

ঘূর্ণিঝড় রেমালের আঘাত ও জলোচ্ছ্বাসে সুন্দরবনে বন্যপ্রাণী মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৯টি। শুক্রবার (৩১ মে) সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে আরও ১৫টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দে জানান, গত মঙ্গলবার থেকে সুন্দরবনে তল্লাশি করে প্রতিদিন মৃত অবস্থায় হরিণ উদ্ধার করা হচ্ছে। শুক্রবারও বনের বিভিন্ন এলাকা থেকে তারা ১৫টি মৃত হরিণ উদ্ধার করেছে। এর মধ্যে কয়েকটি হরিণের দেহের বেশিরভাগ অংশ পচে গেছে। 

এ নিয়ে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ১১১টি মৃত হরিণ, চারটি মৃত বন্য শূকর এবং একটি জীবিত অজগর উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জলোচ্ছ্বাসে নদীতে ভাসতে থাকা জীবিত ১৮টি হরিণ ও অজগরটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। এখনও বনের মধ্যে বন বিভাগের সদস্যরা তল্লাশি করছে। দুয়েকদিনের মধ্যে তল্লাশি শেষ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com