1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে গ্লোবাল হেভি কেমিক্যালস

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৪.৩৫ পিএম
  • ২১৬ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ২১৩ টি কোম্পানির। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৩০ মে) গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিটদর আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৯ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৭ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৯৪ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স।

তালিকায় উঠে আসা কোম্পানিগুলো- ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, সোনারগাঁও টেক্সটাইল, কপারটেক ইন্ডাস্ট্রিজ, মতিন স্পিনিং, লঙ্কাবাংলা ফাইন্যান্স এবং হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com