1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

এখনও অচল ৭ হাজার মোবাইল টাওয়ার

  • আপডেট : বুধবার, ২৯ মে, ২০২৪, ৩.৪৯ পিএম
  • ১২৭ Time View

প্রবল ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার তিন দিন পার হতে চললেও এখনও স্বাভাবিক হয়নি দেশের মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা। মোবাইল অপারেটর সূত্রের দাবি, বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় বুধবার (২৯ মে) দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে প্রায় সাত হাজার টাওয়ার অচল হয়ে আছে।

অপারেটরদের দেয়া তথ্যমতে, বরিশাল বিভাগের বানারিপাড়া, নেছারাবাদ, মুলাদী, নাজিরপুর, ইন্দুরকানি (সাবেক জিয়ানগর), হিজলা, মেহেন্দীগঞ্জ থানায় এখনও বিদ্যুৎ সরবরাহ শুরুই হয়নি। বিদ্যুৎ নেই চট্টগ্রামের ১৫টি, সিলেট বিভাগের ১২টি এবং রাজশাহী বিভাগের ৯টিসহ সারা দেশের ৪৫টি থানায়।

তবে ব্যাটারি এবং জেনারেটর দিয়ে সচল করা হয়েছে কিছু কিছু টাওয়ার। বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে ফাইবার ক্যাবল। মেরামতের চেষ্টা করছে ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটররা।

এদিকে উপকূলীয় এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের ৩২০টি পপের মধ্যে অকার্যকর হয়ে আছে ১২০টি। ফলে ১৮ লাখ গ্রাহক এখনও সংযোগ বিচ্ছিন্ন।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। দ্রুত মোবাইল নেটওয়ার্ক সচলের দাবি তাদের।

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব মোহাম্মদ জুলফিকার মঙ্গলবার (২৮ মে) জানান, মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি স্বাভাবিক হতে বুধবার পর্যন্ত সময় লাগবে।

এদিকে দুর্গত এলাকার গ্রাহকদের জন্য বিনা মূল্যে ১০ মিনিট টকটাইম এবং ৫০০ এমবি ডেটা অফার করছে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক। দুই এবং তিন দিন মেয়াদে একজন গ্রাহক এ সুবিধা নিতে পারবেন একবার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com