1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

ঈদযাত্রায় আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

  • আপডেট : বুধবার, ২৯ মে, ২০২৪, ৩.৩৯ পিএম
  • ১৭৩ Time View

ঈদযাত্রায় যাত্রীচাপ সামাল দিতে আগামী ১২ জুন থেকে ঈদুল আজহার আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে ঈদের পর যথারীতি আগের সূচি অনুযায়ী চলবে এসব ট্রেন।

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এ বিষয়ে রেলওয়ে জানায়, ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীচাহিদা পূরণের জন্য পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৯০টি এমজি (মিটার গেজ) ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে সাতটি বিজি (ব্রড গেজ) ও ১২টি এমজি কোচসহ সর্বমোট ১৬২টি আউটটার্ন (প্রস্তুত) করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এছাড়া ঈদ উপলক্ষে মোট ২৪৯টি (পূর্বাঞ্চলে এমজি ১০৫টি ও পশ্চিমাঞ্চলে বিজি ১২৫টি ও এমজি ১৯টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী গণমাধ্যমকে বলেন, ঈদে বাড়তি যাত্রীর চাহিদা মাথায় রেখে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ডে-অফ (ছুটি) প্রত্যাহার করা হয়েছে, যেন অতিরিক্ত যাত্রী পরিবহন সম্ভব হয়।

এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখে মানুষের জন্য আগামী ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। মঙ্গলবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রেলভবনে সংবাদ সম্মেলন করে রেলমন্ত্রী মো.জিল্লুল হাকিম এ ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com