1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

কৃষির উন্নয়নে খাল খননের সুপারিশ

  • আপডেট : সোমবার, ২৭ মে, ২০২৪, ১০.৫১ এএম
  • ১৪৮ Time View

বালুভরাট না করে খাল খননের মাধ্যমে কৃষিখাতের উন্নয়নে কাজ করার সুপারিশ করেছে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া বাসায় বৃষ্টির পানি ধরে রাখতে প্রয়োজনে আরেকটি ট্যাংক ব্যবহারের সুপারিশ করা হয়।

আজ রোববার (২৬ মে) জাতীয় সংসদ ভবনে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন।

বৈঠকে আলোচনায় অংশ নেন কমিটির সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, মোহাম্মদ নজরুল ইসলাম, এ কে এম এনামুল হক শামীম, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, রনজিত চন্দ্র সরকার এবং এবিএম রুহুল আমিন হাওলাদার।

এদিনের বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের ৩য় বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন কমিটির সদস্যরা।

বৈঠকে জানানো হয়, সুনামগঞ্জের হাওরের বোরো ধান কাটা শতভাগ শেষ হয়েছে। এ বছরে হাওর অঞ্চলে ধান রোপন থেকে কর্তন পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নিজ কর্মক্ষেত্রে অবস্থান করে রক্ষণাবেক্ষণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় কমিটির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানানো হয়।

এছাড়া বৈঠকে জলাবদ্ধতা দূর করতে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) নয়, বরং খাল খননকে সফল উপায় উল্লেখ করা হয়। এছাড়া বালুভরাট না করে খাল খননের মাধ্যমে কৃষিখাতের উন্নয়নে কাজ করার সুপারিশ করে কমিটি।

সভায় খুলনা জেলার ভূতিয়ার বিল এবং বর্ণীল সলিমপুর কোলাবাশুখালী বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন প্রকল্প, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লৌহজং নদীর ভাঙন থেকে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের আওতাধীন কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমসসহ ঐতিহ্যবাহী স্থাপনা রক্ষা প্রকল্পের অগ্রগতি তুলে ধরা হয়। এছাড়া তেঁতুলিয়া নদীর ভাঙন থেকে পটুয়াখালীর বাউফল উপজেলায় ধুলিয়া লঞ্চঘাট থেকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ধর্মপাশা রক্ষা প্রকল্পের অগ্রগতি সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। এসব প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য কমিটি সুপারিশ করে। এছাড়াও পানিসম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) কার্যক্রম উপস্থাপন করা হয় ও এর অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বৈঠকে সার্ফেস ওয়াটার ধরে রাখার জন্যে বাসায় বৃষ্টির পানি ধরে রাখতে প্রয়োজনে আরেকটি ট্যাংক ব্যবহার করার সুপারিশ করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালকসহ পানিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com