1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

ঘূর্ণিঝড় রেমাল: জোয়ারে নিঝুম দ্বীপ প্লাাবিত

  • আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪, ৯.৩১ পিএম
  • ১৭৬ Time View

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ-উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়ন জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। রোববার (২৬ মে) দুপুর থেকে শুরু হওয়া জোয়োরে নিঝুম দ্বীপের নিচু এলাকা পানিতে তালিয়ে যায়।

নিঝুম দ্বীপের চারপাশে মেঘনা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮-১০ ফুট পানি বেড়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৯ ওয়ার্ডের ৫০ হাজার মানুষ। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল সন্ধ্যায় বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে।

স্থানীয়রা জানান, টানা বর্ষণ, অস্বাভাবিক জোয়ারের পানিতে পুরো নিঝুম দ্বীপ প্লাবিত হয়েছে। ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। পানি ঢুকে পড়েছে বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিঝুম দ্বীপের বন্দর কিল্লা, নামার বাজার, ইসলামপুর ও মোল্লা গ্রামের মানুষ ঘর থেকে বের হতে পারছে না। পানিতে ভেসে গেছে গবাদিপশুর খাদ্য ও মাছের ঘের। তলিয়ে গেছে শাকসবজিসহ নানা ফসলের ক্ষেত। 

নিঝুমদ্বীপ ইউনিয়নের ইউপি সদস্য কেফায়েত হোসেন বলেন, অস্বাভাবিক জোয়ারের ফলে মেঘনা নদীর পানি দ্রুত বাড়ছে। বেড়িবাঁধ না থাকায় নিঝুম দ্বীপের সব এলাকা তলিয়ে গেছে। বিভিন্ন কৃষি জমিসহ লাখ লাখ টাকার ফসল তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে ইউনিয়নের ৫০ হাজার বাসিন্দা।

নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মো. দিনাজ উদ্দিন বলেন, পুরো নিঝুম দ্বীপ মেঘনা নদী ও বঙ্গোপসাগর দিয়ে বেষ্টিত। প্রাকৃতিক দূর্যোগে এই দ্বীপ সহজে প্লাবিত হয়। মানুষ পানিবন্দির পাশাপাশি সুপেয় পানির সংকটে পড়ে। এবারও রাস্তাঘাট সব তলিয়ে গেছে। দ্বীপের সকল ব্যবস্থা ভেঙে পড়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশীষ চাকমা বলেন, ‘এখনও ক্ষতির পরিমাণ বলতে পারছি না। আমরা খোঁজ রাখছি। কোথাও কোনো ক্ষতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, নিঝুম দ্বীপে বেড়িবাঁধ নেই। জোয়ারে সহজে প্লাবিত হয়। পানিবন্দি মানুষকে সাইক্লোন সেল্টারে নিয়ে আসা হচ্ছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com