1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

বোনাস লভ্যাংশ প্রদানে এখনো সম্মতি পায়নি এবি ব্যাংক

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৫.১৪ পিএম
  • ১৯৭ Time View

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত এবি ব্যাংক পিএলসির শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ প্রদানে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এখনো সম্মতি পায়নি।

ডিএসই কে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

সূত্র মতে, ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো। ব্যাংকটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২৬ মে নির্ধারণ করা হয়েছে। কিন্তু  লভ্যাংশ প্রদানে এখনো সম্মতি দেয়নি বিএসইসি। ফলে  লভ্যাংশ প্রদানে এ তারিখটি প্রযোজ্য হবে না।

আইন অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ প্রদান করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর তা প্রদানের লক্ষ্যে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com