সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাদানী এভিনিউতে বিওয়াইডি -এর নতুন শোরুম উদ্বোধন: বাংলাদেশে নিউ এনার্জি ভেহিকল সম্প্রসারণে আরেকটি পদক্ষেপ ‎সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ‎ সুনামগঞ্জ বেসরকারি ক্লিনিক উদ্বোধনে সিভিল সার্জন, পক্ষপাত্বিতের আভাস। পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে তুং হাই নিটিং সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে স্টান্ডার্ড ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

বাবা-মায়ের সামনে বজ্রপাতে সন্তানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৯২ Time View

বরগুনা সদরের শিপেরখাল গ্রামে বাবা-মায়ের সামনেই বজ্রপাতে মো. রিফাত (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) বিকেল ৪টার দিকে ঘটনাটি ঘটে। মারা যাওয়া রিফাত একই গ্রামের মাহাবুব হোসেনের ছেলে। সে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্বজনরা জানান, রিফাত বিকেলে বাড়ির সামনে পুকুর পাড়ে খেলা করছিল। কাছেই তার বাবা-মা উপস্থিত ছিলেন। তারা উঠান থেকে ধান ঘরে তুলছিলেন। এসময় বজ্রপাত হলে রিফাত অচেতন হয়। দ্রুত তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যায় রিফাত।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকা বলেন, শিশুটিকে বাঁচাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু, বাঁচাতে পারিনি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, ঘটনাটি জানতে পেরে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS