1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Title :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিএসইসির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার পেলো ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান

  • আপডেট : বুধবার, ২২ মে, ২০২৪, ১০.১০ পিএম
  • ১৮৫ Time View

দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পুরস্কার পেয়েছে ১১ ব্যক্তি এবং প্রতিষ্ঠান। স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ও শুদ্ধাচারে চারটি ক্যাটাগরিতে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়।

বুধবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পুঁজিবাজারে নারী ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার ২০২৩ শীর্ষক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শিরীন শারমিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। স্বাগত বক্তব্য রাখেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ আর ধন্যবাদ জ্ঞাপন করেন কমিশনার ড. রুমানা ইসলাম।

পুরস্কার পাওয়া ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো হচ্ছে-
শুদ্ধাচার ক্যাটাগরিতে ২ থেকে ৯ম গ্রেডে পুরস্কার পেয়েছেন বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রকিবুর রহমান, ১০ম থেকে ১৬তম গ্রেডে পুরস্কার পেয়েছেন ব্যক্তিগত কর্মকর্তা সমীর ঘোষ এবং ১৭তম থেকে ২০তম গ্রেডে পুরস্কার পেয়েছেন অফিস সহায়ক মো. সুজন আলম।

বাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠান সমূহের মধ্যে স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে পুরস্কার দেওয়া হয়।

স্টক ব্রোকার ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, দ্বিতীয় ব্র‍্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এবং তৃতীয় শান্তা সিকিউরিটিজ লিমিটেড।

মার্চেন্ট ব্যাংকার ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, দ্বিতীয় পুরস্কার ইসলামি ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং তৃতীয় পুরস্কার পেয়েছে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড।

সর্বশেষ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ক্যাটাগরিতে প্রথম পুরস্কার একাশিয়া এসআরআইএম লিমিটেড, দ্বিতীয় আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com