1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: নসরুল হামিদ

  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ১২.৪৪ পিএম
  • ১৯৬ Time View
NOsrul

বিবিয়ানা গ্যাস ফিল্ডে সৃষ্ট সমস্যা সমাধানে দ্রুত কিছু উদ্যোগ নেওয়ার ফলে গ্যাসের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল শনিবার (৯ এপ্রিল) রাত ১১.৪০ মিনিটে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তথ্য জানিয়েছেন তিনি। শিল্প কারখানা ও আবাসিক গ্যাস নিরবচ্ছিন্ন করতে সরকার আরো কিছু উদ্যোগ বাস্তবায়নের অপেক্ষায় আছে বলেও জানিয়েছেন তিনি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী তার ফেসবুক পোস্টে লিখেছেন, সম্প্রতি বিবিয়ানা গ্যাস ফিল্ডে হঠাৎ সমস্যা দেখা দেওয়ার কারণে দেশের কিছু কিছু জায়গাতে গ্যাসের স্বল্প চাপের সৃষ্টি হয়। সাময়িক এই সমস্যায় আমাদের দ্রুত কিছু উদ্যোগ নেওয়ার ফলে পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে। মেরামতের পর বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে এখন ১১৬৬ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে।

এছাড়া সরবরাহ লাইনে যুক্ত করা হয়েছে নতুন দুটি FSRU। এতে জাতীয় গ্রিডে প্রতিদিন যোগ হবে ৮৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস। দেশীয় এবং আমদানীকৃত- সব মিলিয়ে বর্তমানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের পরিমাণ ৩১০০ মিলিয়ন ঘনফুটের বেশি।

তিনি লিখেছেন, শিল্প কারখানা ও আবাসিক গ্যাস নিরবচ্ছিন্ন করতে আমরা আরো কিছু উদ্যোগ বাস্তবায়নের অপেক্ষায় আছি।

এই সঙ্কটকালে ধৈর্য ও সহযোগিতার জন্য ফেসবুক পোস্টে সবাইকে ধন্যবাদও জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com