1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Title :
কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয় কমিউনিটি ইসলামিকের শরি’আহ্ সুপারভাইসরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত শরী‘আহ পরিপালনে অঙ্গীকার আরও দৃঢ়: স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কমপ্লায়েন্স ওয়ার্কশপ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবীতে নন এমপিও শিক্ষক সম্মেলন ডিজিটাল সঞ্চয় ও আর্থিক উদ্ভাবনে ওপাস টেকনোলজির সঙ্গে উপায়ের চুক্তি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জেএমআই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস

বোনাস লভ্যাংশে সম্মতি পায়নি ইউসিবি

  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ১.৪১ পিএম
  • ১৭৫ Time View

সমাপ্ত ২০২৩ হিসাববছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ প্রদানে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এখনো সম্মতি পায়নি পুঁজিবাজারে ব্যাংকখাতে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত বছরের জন্য ইউসিবি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। যার মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। ব্যাংকটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২৩ মে নির্ধারণ করা হয়েছে। কিন্তু বোনাস লভ্যাংশ প্রদানে এখনো সম্মতি দেয়নি বিএসইসি। ফলে বোনাস লভ্যাংশ প্রদানে এ তারিখটি প্রযোজ্য হবে না।

তবে কোম্পানিটির ৪১তম এজিএম এবং নগদ লভ্যাংশের ক্ষেত্রে ঘোষিত রেকর্ড তারিখ প্রযোজ্য হবে। অর্থাৎ এই তারিখে যাদের হাতে ইউসিবির শেয়ার থাকবে, তারা ৫ শতাংশ নগদ লভ্যাংশ পাবে।

আইন অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ প্রদান করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর তা প্রদানের লক্ষ্যে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে।

ডিএসই ওয়েবসাইটে ইউসিবি জানায়, বিএসইসির অনুমোদন পেলে বোনাস লভ্যাংশের জন্য তারা নতুন রেকর্ড তারিখ ঘোষণা করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com