1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন; চাঁদাবাজদের আতঙ্কে জুট মিল ম্যানেজারের মৃত্যু নিয়ে তোলপাড়! স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ঢাকা অঞ্চলের নির্বাচিত শাখা প্রধানদের নিয়ে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ

এভারেস্টের পর লোৎসে জয় করলেন বাবর আলী

  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ১১.০০ এএম
  • ২৫৭ Time View

এভরেস্ট জয়ী বাংলাদেশি বাবর আলী এবার জয় করলো পৃথিবীর চতুর্থ উচ্চতম পবর্তশৃঙ্গ লোৎসে। এর উচ্চতা ২৭ হাজার ৯৪০ ফুট।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২১ মে) ভোর ৬টা ৫ মিনিটে বিশ্বের চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে সামিট (আরোহণ) করেছেন বাবর আলী। তিনি ডাবল-হেডার বা একই সময়ে পরপর দুই শীর্ষতম পর্বতশৃঙ্গ জয় করে বাংলাদেশের নাম লিখিয়েছেন। 

এর মধ্যদিয়ে মঙ্গলবার দেশটিতে লেখা হলো পর্বতারোহণে ইতিহাসের এক নতুন অধ্যায়, যার লেখক আমাদের স্বপ্ন সারথি – বাবর আলি।

মঙ্গলবার নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিট) বাবর দাঁড়ালো বিশ্বের চতুর্থ উচ্চতম পর্বতশৃঙ্গ লোৎসের চূড়াতে।

বাংলাদেশে তিনিই প্রথম লোৎসে সামিট এবং প্রথম একই অভিযানে দুটি আটহাজারি শৃঙ্গ সামিট।

গত ৪ মে মধ্যরাতে বেজক্যাম্প থেকে শুরু হয় চট্টগ্রামের বাবরের এভারেস্ট জয়ের স্বপ্নের পথে যাত্রা। এরপর ১৮ মে ক্যাম্প-৪-এর ডেথ জোন পেরিয়ে সেদিন মধ্যরাতে শুরু হয় সর্বোচ্চ শিখরে পৌঁছানোর অভিযান।

রোববার (১৯ মে) সকালে ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্ট-এর চূড়ায় বাংলাদেশের পতাকা উড়ান বাবর আলী। এরপর তিনি এভারেস্টের লাগোয়া পৃথিবীর চতুর্থ উচ্চতম পর্বতশৃঙ্গ লোৎসে জয় করেন।

বাবর আলীর ২০১৪ সাল থেকে পর্বতারোহণের পথচলা শুরু হয়। ২০১৭ সালে ভারতের উত্তরকাশীর নেহেরু ইন্সটিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ সম্পন্ন করেন তিনি। পেশায় চিকিৎসক হলেও তিনি পর্বতারোহনের নেশায় চাকরি ছেড়ে দেশ-বিদেশে ঘোরায় মনোযোগ দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com