1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে শেফার্ড ইন্ডাস্ট্রিজ

  • আপডেট : রবিবার, ১৯ মে, ২০২৪, ৫.১৪ পিএম
  • ২০৫ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৯ মে) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ কোম্পানির মধ্যে ২২টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এতে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৩৫ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ২৭ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৬ দশমিক ০৬ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজিউমার, ইউনিক হোটেল, রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, প্রগতি লাইফ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com