1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ক্রাফটসম্যান ফুটওয়্যারের লেনদেন শুরু

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ১১.১৬ এএম
  • ১৯৮ Time View

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত নতুন কোম্পানি ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের শেয়ারের লেনদেন বৃহস্পতিবার (১৬ মে) থেকে শুরু হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ও সিএসইতে ক্রাফটসম্যান ফুটওয়্যারের ট্রেডিং কোড হলো: ‘CRAFTSMAN’। ডিএসইতে কোম্পানির ট্রেডিং কোড: ৮৩০০২। সিএসইতে স্ক্রিপ্ট আইডি: ১৭৬০২

এদিন সকাল ১০টায় ডিএসই ও সিএসইাতে কোম্পানির শেয়ারের ওপেন প্রাইস নির্ধারণ করা হয় ১০ টাকা। এক ঘন্টায় কোম্পানির ২৮০টি শেয়ারের লেনদেন হয়।

এর আগে গত ২১ এপ্রিল সকাল ১০টায় কোম্পানির কিউআইও আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ চলে ২৫ এপ্রিল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এদিকে, গত ১৪ ফেব্রুয়ারি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলোদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে কিউআই আবেদনের মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পায় ক্রাফটম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড। এ অর্থ দিয়ে কোম্পানিটি ব্যালেন্সিং, আধুনিকায়ন, বিস্তার ও প্রতিস্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ, কার্যকরি মূলধন ব্যবস্থাপনা এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

২০২২-২৩ অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৩৫ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৭২ টাকা।

এসএমই প্ল্যাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে গ্রিনডেল্টা ক্যাপিটাল লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com