1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত

  • আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪, ৪.৪৭ পিএম
  • ২০২ Time View

পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি শুরু হওয়ার আগেই পোশাক কারখানাসহ সব খাতের শ্রমিকদের উৎসব ভাতাসহ বেতন পরিশোধ করা হবে। 

বুধবার (১৫ মে) বিকেলে রাজধানীর শ্রম ভবনের সভাকক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি-টিসিসি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপির সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের ঈদের ছুটি যাতে দীর্ঘ ও স্বস্তিদায়ক হয়, এ বিষয়ে মালিক ও শ্রমিকদের মধ্যে আলোচনা ও সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই বা কারখানাগুলো লে-অফ করা যাবে না।

মো. নজরুল ইসলাম চৌধুরী বলেন, সরকার, শ্রমিক ও মালিকপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় সঙ্কট নিরসন সম্ভব হয়েছে। রেশনিং ব্যবস্থা চালুর ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন, শ্রম অধিদপ্তরে মহাপরিচালক মো. তরিকুল আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. আবদুর রহিম খান, বিজিএমইএ’র প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. নূর কুতুব আলম মান্নান, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশেনের সভাপতি নাজমা আক্তার এবং বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনিসহ মালিক ও শ্রমিকপক্ষের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com