1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন; চাঁদাবাজদের আতঙ্কে জুট মিল ম্যানেজারের মৃত্যু নিয়ে তোলপাড়! স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ঢাকা অঞ্চলের নির্বাচিত শাখা প্রধানদের নিয়ে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ

গণশিক্ষা প্রতিমন্ত্রীর বড় ভাইয়ের প্রার্থিতা বাতিল

  • আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪, ২.১৩ পিএম
  • ১৬৮ Time View

দফায় দফায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, গণশিক্ষা প্রতিমন্ত্রীর বড় ভাই জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে দুপুরে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

কমিশনের অতিরিক্ত সচিব জানান, নির্বাচনী আচরণবিধি একাধিকবার লঙ্ঘনের অপরাধে নির্বাচন করতে পারছেন না জামিল হাসান দুর্জয়।

অতিরিক্ত সচিব আরও বলেন, একই দিন তলব করা হয় বরিশাল-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুল হাফিজ মল্লিককে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ৮ মে’র উপজেলা পরিষদ নির্বাচনে তিনি প্রকাশ্যে ভোট দিয়েছেন। কমিশনের কাছে ভুল স্বীকার করেন এ আইনপ্রণেতা। কমিশনের কাছে ক্ষমা চাওয়ায় হাফিজ মল্লিককে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন।

সম্প্রতি আচরণবিধি লঙ্ঘন করে সড়কের ওপর জনসভা এবং ভুড়িভোজের আয়োজন করেন গাজীপুরের শ্রীপুর উপজেলার চেয়ারম্যানপ্রার্থী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর বড় ভাই জামিল হাসান দুর্জয়। এমন অভিযোগ পেয়ে সেখানে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিন্তু উল্টো ম্যাজিস্ট্রেটকেই হুমকি দেন দুর্জয়। শুধু তাই নয়, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন হবার কথা ২১ মে। অথচ এরইমধ্যে দফায় দফায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে, সভা সমাবেশ করেন জামিল হাসান। এ কারণে দুই দফা আর্থিক জরিমানা ও শাস্তি পেয়েও বন্ধ করেননি সভা-সমাবেশ।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ কমিশনে তলব করা হয় দুর্জয়কে। নিজের ব্যাখ্যা কমিশনে জানিয়ে গণমাধ্যমকে এড়াতে কমিশন ভবনের এক্সিট সিঁড়ি ব্যবহার করে আগারগাঁও ত্যাগ করেন দুর্জয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com