1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Title :
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি, ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ আইন-শৃঙ্খলার অবনতি, বিচারে দীর্ঘসূত্রিতা ও বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়- সিআইপিজি আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তাদের অভিমত টাঙ্গাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন; চাঁদাবাজদের আতঙ্কে জুট মিল ম্যানেজারের মৃত্যু নিয়ে তোলপাড়! স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ঢাকা অঞ্চলের নির্বাচিত শাখা প্রধানদের নিয়ে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত

জলদস্যুর হাত থেকে মুক্ত ২৩ নাবিক এখন চট্টগ্রামে

  • আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৪.৩৯ পিএম
  • ২১০ Time View

জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিককে নিয়ে কক্সবাজারের কুতুবদিয়া থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি জাহান মনি।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে জাহাজটি পৌঁছায়।

এ তথ্য নিশ্চিত করেছেন জাহাজের মালিকপক্ষ কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত।

সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তির প্রায় এক মাস পর সোমবার (১৩ মে) সন্ধ্যায় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করে। সেখান থেকে এমভি জাহান মনি এই ২৩ নাবিককে মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে এনেছে।

এদিকে এমভি আবদুল্লাহর নাবিকদের প্রত্যেকের পরিবারে চলছে শেষ কয়েক ঘণ্টার আনন্দময় অপেক্ষা। কারও প্রিয়তমা স্ত্রী বন্দরে যাবেন স্বামীকে নিয়ে আসতে। কারও মা অপেক্ষায় আছেন প্রাণপ্রিয় সন্তানকে বুকে ফিরে পেতে। এখন শুধু অপেক্ষার পালা।

জানা গেছে, উন্মুক্ত জলসীমায় ঘণ্টায় সাড়ে ১১ নটিক্যাল মাইল গতিতে কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। সোমবার সন্ধ্যার আগে কুতুবদিয়ায় নোঙর করে এমভি আব্দুল্লাহ। এখান থেকেই দুবাইয়ের হারমিয়া বন্দর থেকে আনা চুনামাটি লাইটারেজ জাহাজে খালাসের পর চট্টগ্রাম নগরীর সদরঘাটে নিয়ে আসা হয়েছে নাবিকদের। সোমবার রাতেই জাহাজের দায়িত্ব বুঝে নিয়েছেন নতুন ২৩ নাবিক।

এর আগে শনিবার (১১ মে) দুপুরে এমভি আবদুল্লাহ বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে।

শাহরিয়ার জাহান রাহাত জাহান, কুতুবদিয়ায় আগামী কয়েকদিন অবস্থান হবে জাহাজটির। মঙ্গলবার জাহাজটিতে যোগ দিয়েছেন নতুন ২৩ নাবিক। তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে জাহাজ থেকে নেমে আসেন পুরানো ২৩ নাবিক। তাদেরকে বোটে করে নিয়ে আসা হয়েছে চট্টগ্রাম নগরীর সদরঘাটে। এখানেই স্বজনদের সঙ্গে তারা মিলিত হবেন।

এর আগে, গত ১২ মার্চ আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই আসার সময় ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে ২৩ নাবিকসহ জাহাজটি। বড় অংকের মুক্তিপণ দিয়ে ৩৩ দিন পর ১৩ এপ্রিল জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে দুবাই গিয়েছিল জাহাজে থাকা কয়লা খালাসের জন্য। ২১ এপ্রিল দুবাইয়ের হামরিয়া বন্দরে পৌঁছায়। এরপর ৩০ এপ্রিল সংযুক্ত আরব আমিরাত থেকে দেশের উদ্দেশে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com