1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

৯৬৮ কোটি টাকার লেনদেন ডিএসইতে

  • আপডেট : সোমবার, ১৩ মে, ২০২৪, ২.৩৯ পিএম
  • ২৩৭ Time View

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এইক সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৩ মে) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ৯৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৬৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১২৪১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৬২ পয়েন্ট কমে ২০১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৯৬৮ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৮৫ কোটি ৮৮ লাখ টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৫টি কোম্পানির, বিপরীতে ২২১ কোম্পানির দর কমেছে। আর ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com