সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১২ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। পাশাপাশি গতদিনের তুলনায় বেড়েছে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৫ দশমিক ৬৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৯৬ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৯৮৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৯১১ কোটি ৩৭ লাখ টাকা।
রবিবার ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৬টি কোম্পানির, বিপরীতে ১৫৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।