1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

চুয়াডাঙ্গায় মসজিদের ইমামের রাজকীয় বিদায়, ওমরা হজ্ব সহ ৩ লাখ টাকা উপহার দিল কমিটি

  • আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪, ১১.২২ এএম
  • ৩৪৫ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় দীর্ঘ ৩৭ বছর পর অবসরে যাওয়া মসজিদের ঈমামকে রাজকীয় বিদায় দিয়েছেন মসজিদ কমিটি ও মুসল্লিরা। মঙ্গলবার (৭ মে) বাদ এশা মসজিদে অনাড়াম্বর এক বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়।

মসজিদ কমিটি সূত্র জানায়, চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেলগাছি এলাকার বাসিন্দা হাফেজ আব্দুল মজিদ দীর্ঘ ৩৭ বছর চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে অবস্থিত বায়তুল আমান জামে মসজিদের পেশ ঈমাম ছিলেন। এমতাবস্থায় হাফেজ আব্দুল মজিদ বয়সের ভারে নুয়ে পড়ায় মসজিদ কমিটি তাকে সম্মানের সহিত রাজকীয় বিদায় জানায়।

তাকে মসজিদ কমিটির পক্ষ থেকে ওমরা হজ পালন করানোর খরচ বহনসহ নগদ ৩ লাখ টাকা দিয়ে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় জানানো হয়।

এ সময় উপস্থিত মসজিদ কমিটির লোকজনসহ সাধারণ মুসল্লিরা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। পরে হাফেজ আব্দুল মজিদকে ফুল দিয়ে সাজানো মাইক্রোবাসে করে বাড়িতে পৌঁছে দেয় মসজিদ কমিটি। হাফেজ আব্দুল মজিদের এই রাজকীয় বিদায়ে তার পরিবারসহ সাধারণ মানুষ বায়তুল আমান জামে মসজিদের কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন।

বিদায় অনুষ্ঠানে মুফতি রুহুল আমীনসহ মসজিদ কমিটির সদস্যরাসহ সাধারণ মুসল্লিরা ও অত্র এলাকার হাফেজ ওলামাগণ উপস্থিত ছিলেন।

হাফেজ আব্দুল মজিদ আবেগজড়িত কণ্ঠে বলেন, আল্লাহ পাক আমাকে এ সম্মান দিলেন। তার দরবারে হাজারো শুকরিয়া। আমি সত্যিই অভিভূত হয়েছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com