পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই লভ্যাংশ পাঠানো হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
এর আগের বছর বিনিয়োগকারীদের ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।