সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০৫ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে গতদিনের তুলনায় বেড়েছে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭৬ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৫ হাজার ৬৯২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৮ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৫ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৮১৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে ৭১০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
সোমবার ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫৯টি কোম্পানির, বিপরীতে ৯৮ কোম্পানির দর কমেছে। আর ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।