সরকারের অনুমোদন পেয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান খুলনা পাওয়ার কোম্পানি উৎপাদনে ফিরছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সরকার খুলনা পাওয়ারের দুটি পাওয়ার প্লান্টকে ২ বছর উৎপাদনের অনুমোদন দিয়েছে বলে কোম্পানিটিকে জানিয়েছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি)। দুটি পাওয়ার প্লান্টের মধ্যে রয়েছে- কেপেসি ১১৫ মেগাওয়াট ও কেপিসি ৪০ মেগাওয়াট।
কোম্পানিটি জানিয়েছে, ‘নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট’ পদ্ধতিতে এই উৎপাদনের অনুমোদন পেয়েছে। কোম্পানিটির উৎপাদন শুরুর পর থেকে ২ বছর গণনা করা হবে।