1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Title :
সম্মিলিত ইসলামী ব্যাংকে ‘কাস্টমার ফার্স্ট: পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হাইব্রিড পদ্ধতিতে ফিনিক্স ফাইন্যান্সের ৩১তম এজিএম অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি, ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ আইন-শৃঙ্খলার অবনতি, বিচারে দীর্ঘসূত্রিতা ও বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়- সিআইপিজি আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তাদের অভিমত টাঙ্গাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন; চাঁদাবাজদের আতঙ্কে জুট মিল ম্যানেজারের মৃত্যু নিয়ে তোলপাড়! স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ঢাকা অঞ্চলের নির্বাচিত শাখা প্রধানদের নিয়ে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

দেশের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি

  • আপডেট : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ১১.১৫ এএম
  • ২২৪ Time View

দেশজুড়ে যখন দাবদাহ, তখন দেশের বেশকিছু জেলায় নেমেছে প্রশান্তির বৃষ্টি। ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রার মধ্যে এ বৃষ্টি যেন স্বস্তি এনেছে জনমনে। সবাই প্রার্থনা করছেন, সামনে বৃষ্টির প্রবণতা বেড়ে চলমান তাপপ্রবাহ যেন কিছুটা কমে।

গত দু-এক দিন ধরেই আবহাওয়া অধিদফতর বলছে, আজ (বৃহস্পতিবার) থেকে দেশের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টি হবে। তাদের পূর্বাভাস বিফলে যায়নি। সকালেই চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, ফেনী ও নোয়াখালীতে বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।

ভোর থেকেই নোয়াখালীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সকাল ৮টার দিকে কয়েকটি স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এরপর তা মাঝারি আকার ধারণ করে। এতে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

একইভাবে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তবে স্থায়িত্ব ছিল মাত্র ৩ মিনিট। সামান্য এ বৃষ্টির দেখা পেয়েও জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে। সামনে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশা স্থানীয়দের।

আবহাওয়া অফিসও জানায়, বৃষ্টিপাতের এ ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। এরপর আবার তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এছাড়া, সকালে বান্দরবানে থেমে থেমে বজ্রপাত ও বৃষ্টিপাত হয়েছে। বাদ যায়নি বন্দরনগরী চট্টগ্রামও। সেখানেও ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোন কোন জায়গায় বজ্রপাতের খবরও পাওয়া গেছে।

সকাল সাড়ে ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এতে তীব্র দাবদাহ থেকে কিছুটা হলেও মুক্তি মিলেছে নগরবাসীর। প্রশান্তি নেমে এসেছে তাদের মধ্যে।

এদিকে, চট্টগ্রামের পাশ্ববর্তী জেলা ফেনীতেও এ প্রতিবেদন লেখার সময় বৃষ্টি হচ্ছিল। জেলা আবহাওয়া অফিস জানায়, আজ সারাদিন আকাশ মেঘলাসহ বৃষ্টি হতে পারে।

আর কক্সবাজারের কুতুবদিয়ায় সকালে সর্বোচ্চ ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখানে মাঝারি আকারের বৃষ্টিপাত হয়েছে। এছাড়া কক্সবাজার জেলা শহরেও সকালে বৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com