1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Title :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিএসইসির চেয়ারম্যানকে ডিএসই-সিএসই-ডিবিএর অভিনন্দন

  • আপডেট : বুধবার, ১ মে, ২০২৪, ১১.০৯ এএম
  • ২১৩ Time View

দ্বিতীয় মেয়াদে আরও চার বছরের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে বিএসইসির চেয়ারম্যানের কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

ডিএসই, সিএসই ও ডিবিএর পক্ষ থেকে পাঠানো পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসইর পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের পক্ষে চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু পুনর্নিয়োগপ্রাপ্ত বিএসইসির চেয়ারম্যানকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসই’র পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন, রুবাবাদৌলা, মো. শহীদুল ইসলাম, কাওসার আহমেদ, মো. শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, শরিফ আনোয়ার হোসেন, রিচার্ড ডি রোজারিও এবং ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামানসহ ডিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় ডিএসই চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদে চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর পুনর্নিয়োগ ছিল পুঁজিবাজার সংশ্লিষ্টদের সময়ের দাবি। আপনার দক্ষতা নিয়ে সরকারের যে আস্থা রয়েছে তারই বহিঃপ্রকাশ আপনার পুনর্নিয়োগ। বিগত মেয়াদের অভিজ্ঞতার আলোকে আপনার নেতৃত্ব, প্রজ্ঞা এবং দিক নির্দেশনায় পুঁজিবাজার আগামীতে আরও বেশি সফলতা অর্জন করবে। আপনার করপোরেট জগতের বহুমুখী পেশাদারিত্ব অভিজ্ঞতায় ও গতিশীল নেতৃত্বে বর্তমান পুঁজিবাজার সব প্রতিকূলতা অতিক্রম করে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এবং গড়ে গঠবে উন্নত-সমৃদ্ধ স্মার্ট পুঁজিবাজার।

সিএসইর পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের পক্ষে চেয়ারম্যান আসিফ ইব্রাহিম পুনঃনিয়োগপ্রাপ্ত বিএসইসি’র চেয়ারম্যানকে ফুল দিয়ে অভিনন্দন জানান। 

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক আব্দুল হালিম চৌধুরী, ড. রেজওয়ানুল হক খান, ইশতার মহল, মেজর (অব.) এমদাদুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং মো. রেজাউল ইসলাম।

এ সময় সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, আপনি বিএসইসির নেতৃত্বে আশার পর থেকে বাজার উন্নয়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও সিকিউরিটিজ মার্কেটের উন্নয়নের জন্য যে প্রচেষ্টা চালিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমরা বিশ্বাস করি, আপনার যোগ্য নেতৃত্তে পুঁজিবাজার একটি নতুন উচ্চতায় উন্নীত হবে। এছাড়াও কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠাসহ এবং চলমান উন্নয়ন প্রকল্পে কমিশন ও সিএসই-র একসাথে কাজ করবে।

ডিবিএর পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের পক্ষে প্রেসিডেন্ট সাইফুল ইসলাম পুনর্নিয়োগপ্রাপ্ত বিএসইসি’র চেয়ারম্যানকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, পরিচালক দস্তগীর মো. আদিল, সুমন দাস, মো. শাহেদ ইমরান, আর. ওয়াই. শমসের, মো. রাফিউজ্জামান বোখারীসহ এসোসিয়েশনের সেক্রেটারি দিদারুল গনী ও ম্যানেজার পঙ্কজ চন্দ্র ভৌমিক।

এ সময় ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি পুঁজিবাজারের স্বার্থে বিএসইসির চেয়ারম্যানের নেতৃত্বের প্রতি ডিবিএর সমর্থন সবসময় অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com