1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

যশোরে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু

  • আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৫.২৫ পিএম
  • ২৪৪ Time View

স্টাফ রিপোর্টারঃ যশোরে অব্যাহত তাপ প্রবাহে হিটস্ট্রোকে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষকের নাম আহসান হাবীব (৩৭)। তিনি যশোর আমদাবাদ হাইস্কুলের সহকারী শিক্ষক ছিলেন।

রোববার (২৮ এপ্রিল) যশোরে সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি এবং সাড়ে ১১টায় এই তাপমাত্রার পারদ দাঁড়ায় ৩৯ ডিগ্রিতে। অব্যাহত তাপ প্রবাহে যশোরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

শিক্ষক আহসান হাবীবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার হাবিবুর রহমান।

এ নিয়ে যশোরে হিট স্ট্রোকে তিন জনের মৃত্যু হলো। এর আগে যশোর সদর ও মনিরামপুরে একজন করে হিট স্ট্রোকে মারা যান।

আমদাবাদ হাইস্কুলের প্রধান শিক্ষক এ জেড এম পারভেজ মাসুদ বলেন, শিক্ষক আহসান হাবীব সকালে মাঠে কাজ করে ৯টার দিকে স্কুলে এসে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

অব্যাহত তাপ প্রবাহে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com