1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাদাঁ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ সনাতনীদেরকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার প্রদান; দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিঙ্গার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ই-জেনারেশন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে হা-ওয়েল টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওইমেক্স

আবারও বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত

  • আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১.২৬ পিএম
  • ১৪৭ Time View

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। রবিবার (২৮ এপ্রিল) শিবলী রুবাইয়াত-উল-ইসলাম কে বিএসইসির চেয়ারম্যান পদে পুনঃনিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ-মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো জাহিদ হোসেন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৭ মে অথবা নিয়োগ তারিখ থেকে চার বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

এর আগে ২০২০ সালের ১৭ মে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে চার বছরের জন্য চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী চলতি বছরের ১৬ মে তার মেয়াদ শেষ হবে।

বিএসইসির আগে অধ্যাপক শিবলী রুবাইয়াত সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন। পাশাপাশি বাণিজ্য অনুষদের ডিন হিসাবে চারবার দায়িত্ব পালন করেন।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ১৯৬৮ সালে ঢাকার ধামরাইয়ে জন্মগ্রহন করেন। তার বাবা রফিকুল ইসলাম খান অবসর গ্রহণের পূর্বপর্যন্ত ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। মা দেশের প্রখ্যাত সংগীতশিল্পী প্রয়াত হাসিনা মমতাজ। তার স্ত্রী শেনিন রুবাইয়াত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এবং বিটিভির একজন সংবাদ পাঠিকা।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর আন্তর্জাতিক ফোরাম আইওস্কোর এশিয়া অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com