1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাদাঁ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ সনাতনীদেরকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার প্রদান; দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিঙ্গার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ই-জেনারেশন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে হা-ওয়েল টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওইমেক্স

ঢাকা ব্যাংকের লভ্যাংশে বাংলাদেশ ব্যাংকের সম্মতি

  • আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১১.১০ এএম
  • ২১৪ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির সমাপ্ত ৩১ ডিসেম্বর,২০২৩ হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত লভ্যাংশে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত ২০২৩ হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ঢাকা ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৮ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৫৯ পয়সায়।

সমাপ্ত ২০২২ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে ঢাকা ব্যাংক। এর মধ্যে ৬ শতাংশ নগদ এবং বাকি ৬ শতাংশ বোনাস লভ্যাংশ।

২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন মূলধন ১ হাজার ০৬ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা।

ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১০০ কোটি ৬৬ লাখ ২ হাজার ২৩৮টি। এর মধ্যে ৪৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৫ দশমিক ৬৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪০ দশমিক ৩৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com