1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
Title :
পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা পেট পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে নাভানা ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু এগ্রো সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলে প্রধানমন্ত্রীর সহায়তা চান পোশাক মালিকেরা কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট

ডিএসইর পিই রেশিও কমেছে

  • আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ২.২২ পিএম
  • ২০৮ Time View

পতনের দীর্ঘসূত্রতায় আরও কমে গেলো শেয়ারের মূল্য আয় অনুপাত। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে  সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ২.৪০ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১১.৩৯ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ১.২৯ পয়েন্ট বা ১১.৩২ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের (১৫ থেকে ১৮ এপ্রিল) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১১.৬৭ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১১.৩৯ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.২৮ পয়েন্ট বা ২.৪০ শতাংশ কমেছিল।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে ব্যাংক খাতে ৬.০২ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ৭.৮৩ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৮.৬২ পয়েন্টে, সিমেন্ট খাতে ১০.৬৬ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৭৮ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১৩.০২ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৩.২৯ পয়েন্টে, টেক্সটাইল খাতে ১৪.৮৫ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১৫.২৭ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১৬.৪১ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৬.৬৫ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৫৪ পয়েন্টে, আইটি খাতে ২১.৬২ পয়েন্টে,  ভ্রমণ ও অবকাশ খাতে ২২.৬৩ পয়েন্ট, ট্যনারি খাতে ২৬.০৭ পয়েন্টে, পাট খাতে ২৯.৪২ পয়েন্টে, মিউচ্যুাল ফান্ড খাতে ৩২.৫৭ পয়েন্টে, সিরামিক খাতে ৩৩.৫৩ পয়েন্টে ও বিবিধ খাতে ৩৮.২৬ পয়েন্টে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com