1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে বিডি থাই ফুড

  • আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৪.৩৮ পিএম
  • ১৬৬ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ৫০টি কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। তাদের মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৩ এপ্রিল) বিডি থাইয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৭৮ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৬ দশমিক ৯৩ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে লাভেলো আইসক্রিম।

তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো- এশিয়াটিক ল্যাব, মালেক স্পিনিং, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সালভো কেমিক্যাল, ফার্মা এইড, আফতাব অটো এবং ই-জেনারেশন লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com