1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

  • আপডেট : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ৩.৫৫ পিএম
  • ১৯৩ Time View
paramount-insurance
paramount-insurance

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২১ এপ্রিল) ডিএসইতে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৫ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে গোল্ডেন সন লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ০৯ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা শাশা ডেনিমসের শেয়ারদর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ৭৮ শতাংশ।

শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো- রবি, ফার্মা এইডস, স্যালভো ক্যামিকেল, পূবালী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, দেশবন্ধু পলিমার এবং কোহিনূর ক্যামিকেল কোম্পানি লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com