1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

৩৬৭ কোটি টাকার লেনদেন ডিএসইতে

  • আপডেট : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৪.৩৮ পিএম
  • ২৩১ Time View

ঈদুল ফিতরের ছুটি শেষে সোমবার (১৫ এপ্রিল) আবারও লেনদেনে ফিরেছে দেশের পুঁজিবাজার। এখনো ঠিক মতো কাটেনি ঈদের আমেজ। তবে পুঁজিবাজারের বড় পতনে মিলিয়ে গিয়েছে বিনিয়োগকারীদের ঈদ আনন্দ। আজ সূচকের ব্যাপক পতনে দেশের প্রধাণ পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এ লেনদেন শেষ হয়েছে। একইসাথে কমেছে লেনদেন এবং কমেছে ৩৩৬ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৫ দশমিক ৩১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ৭৭৮ পয়েন্টে।

এছাড়া, এদিন ‘ডিএসইএস’ সূচক ১৬ দশমিক ২৭ পয়েন্ট এবং ‘ডিএসই৩০’ সূচক ১৭ দশমিক ৪৮ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ মোট ৩৬৭ কোটি ৫৩ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি ৮৪ লাখ টাকা।

আজ দেশের প্রধান পুঁজিবাজারে মোট ৩৯৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩২ কোম্পানির। দর কমেছে ৩৩৬ কোম্পানির। বাকি ২৭ টি প্রতিষ্ঠানের শেয়ারদর আজ অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com