1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

৪৪৩ কোটি টাকার লেনদেন ডিএসইতে

  • আপডেট : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ৩.০১ পিএম
  • ২৬৫ Time View

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৩ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ৮৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ৮৬৪ পয়েন্টে।

এছাড়া, এদিন ‘ডিএসইএস’ সূচক ১ দশমিক ২৫ পয়েন্ট এবং ‘ডিএসই৩০’ সূচক ১ দশমিক ০৩ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ মোট ৪৪৩ কোটি ৮৪ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ৩২ লাখ টাকা।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৮৬ কোম্পানির। দর কমেছে ১৫৭ কোম্পানির। বাকি ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারদর আজ অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com