দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন হয়েছে। তবে সূচকের উত্থানের পরও লেনদেন কমেছে উভয় শেয়ারবাজারে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসইতে সোমবার বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৪ দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৬০ দশমিক ২৩ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১৮ দশমিক ৪৭ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১৪ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ৩৩ দশমিক ৪০ পয়েন্ট ও ১ হাজার ২৮১ দশমিক ০৩ পয়েন্টে।
তবে ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ২১ কোটি ৪৩ লাখ টাকা।
এ ছাড়া সোমবার ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩১৬টি কোম্পানির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের দাম।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন বেড়েছে সব সূচকের মান। সোমবার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৮৭ দশমিক ৮৪ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স সূচক ৪২ দশমিক ৬৫ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৩৬ দশমিক ৪৯ পয়েন্টে ও ১ হাজার ১৯০ দশমিক ০৯ পয়েন্টে।
তবে সিএসইতে সোমবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৭ কোটি ৭৮ লাখ টাকা।
সিএসইতে ১৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ২৭টির ও অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারদর।